ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

ads

গাইবান্ধায় নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।


স্বজনদের ভাষ্যমতে, সকালে ঘুম থেকে না ওঠায় প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা রুমার শয়নকক্ষের দরজা খোলেন। এ সময় ঘরের ভেতর তছনছ অবস্থা এবং বিছানার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওড়না প্যাঁচানো তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্বজনরা জানান, রুমার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগেও তার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল বলেও দাবি পরিবারের।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page